এরশাদের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধের আহ্বান

0

সীতাকুণ্ড প্রতিনিধি : এরশাদের হাতকে শক্তিশালী করতে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে নেতা কর্মীদেরকে আন্দোলন করতে হবে। জাতীয় পার্টির৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীকে সফল করতে শুক্রবার সীতাকুণ্ড জাতীয় পার্টির এক সভা স্থানীয় চাইনিজ রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় উপজেলা জাতীয় পার্টির সভাপতি রেজাউল করিম বাহারের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন- মহাসচিব দিদারুল কবির দিদার।

সীতাকুন্ড উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক ফসিউল আলমের সঞ্চালনে কর্মী সভায় বক্তব্যে রাখেন,উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি নুর নবী ভূইয়া,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রফিকুল আলম, পৌরসভা জাতীয় পার্টির সভাপতি মানিক বড়য়া,সাধারণ সম্পাদক শওকত আলম, জাতীয় পার্টি নেতা আনিচ,মাহবুব আলম, বদরুল ইসলাম, কায়ছার,আরিফুল ইসলাম, ওমর ফারুক,জসিম উদ্দিন জেসী, মহসিন, সেলিম প্রমূখ।

সভায় বক্তারা বলেন, জাতীয় পার্টি এমন একটি রাজনৈতিক সংগঠন যে সংগঠনের প্রতিটি নেতাকর্মী দুঃসময়ে সীতাকুন্ডের বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডে দলের হয়ে হাল ধরেছেন। দলও তার যোগ্য সম্মান দিয়েছে জাতীয় পার্টির জন্য নিবেদিত প্রান দিদারুল কবির দিদারকে কেন্দ্রীয় কমিটির যুগ্ন- মহাসচিব নির্বাচিত করে।

বক্তারা উপস্থিত সকল নেতাকর্মীকে সকল দ্বিধা ভুলে ঐক্যবদ্ধ থেকে দলের জন্য কাজ করতে এবং আগামী ১লা জানুয়ারীর সম্মেলনকে সফল করতে অনুরোধ জানান।”কর্মীসভা শেষে দলীয় জাতীয় পার্টির সকল নেতাকর্মীর অংশগ্রহনে পৌরসদর
বাজারে একটি আনন্দ মিছিল বের করেন।

এ সময় মিছিলটি পৌরসদরের উত্তর ও এবং দক্ষিণ বাজার এলাকা প্রদক্ষিণ করে পূনরায়
সভাস্থলে এসে শেষ হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.