সীতাকুণ্ড প্রতিনিধি : নববর্ষের প্রথম দিনে বই বিতরণ ও স্কুল উদ্বোধন করেছে সীতাকুণ্ড রেসিডেন্সিয়াল স্কুল। গতকাল ১জানুয়ারী সকাল ১১টায় স্কুলের সীতাকুণ্ড পৌরসদরস্থ ক্যাম্পাসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে ‘বই বিতরণ উৎসব ২০১৭’ এর এই কার্যক্রম সম্পন্ন হয়।
বই বিতরণ উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব এম সেকান্দর হোসাইন। স্কুলের পরিচালক মঈন ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিত্রশিল্পী শেখ সালাউদ্দিন, সাংবাদিক দিদারুল হোসেন টুটুল, সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুক, সাংবাদিক খোরশেদ আলম।
শিক্ষিকা তানজিনা আক্তারের কোরআন তেলাওয়াত ও গৌরী পালের গীতাপাঠের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। তারপর স্কুলের পরিচালকবৃন্দ অতিথিদের ব্যাজ পরিয়ে দেন। অনুষ্ঠানে প্লে ক্লাসের ছাত্রী ইয়াসমিন আক্তার, নার্সারী ক্লাসের ছাত্র মুহাম্মদ হোসেন আইমান ও কেজি ওয়ানের ছাত্রী মীম আক্তারের হাতে বই তুলে দিয়ে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি। এরপর স্কুলের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে শুভেচ্ছা স্মরক ক্যালেণ্ডার, ডায়রী, কলমসহ উপহার সামগ্রী তুলে দেন শিক্ষিকা আন্জুমান সুলতানা সাথী, ফারজানা আক্তার প্রমি, নুসরাত জাহান সাথী, তানজিনা আক্তার, গৌরী পাল, পারভীন আক্তার, আরজু আক্তার, ইমরান হোসেন রানা।
প্রধান অতিথি বলেন, শিক্ষা জাতী গঠনে প্রধাণ ভূমিকা রাখে। জাতি শিক্ষিত হলে সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন তরান্বিত হবে। তিনি কোমলমতি শিশুদের মমতা ও উৎসাহ প্রদানের মাধ্যমে শিক্ষার অাধুনিকায়নের উপর বিশেষ গুরুত্ব দেন এবং বলেন, শিক্ষা নিয়ে আমাদের মাঝে যে উৎসাহ উদ্দিপনার সৃষ্টি হয়েছে, আমাদেরকে তার সঠিক পরিচর্যা করার মাধ্যমে এই স্রোতকে ধরে রাখতে হবে এবং কাজে লাগাতে হবে। যাতে আমাদের শিক্ষিত জাতি গঠনের লক্ষ্য সঠিকভাবে বাস্তবায়িত হয়।
এ লক্ষ্য বাস্তবায়নে সকল বাধা অতিক্রম করার মনমানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ স্কুলের ক্লাসরুম, অফিস, খেলার মাঠ পরিদর্শন করেন এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।
