চন্দনাইশ প্রতিনিধি : আওলাদে রাসূল (দ:) হযরতুল আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ্ (মা.জি.আ.) বলেছেন, বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ অশান্তি, অস্থিরতার মধ্যে দিনযাপন করছে। মুসলমানেরা সবচেয়ে নির্যাতিত ও নিপীড়িত। বর্তমান মুসলিম শান্তির নিড়ে আশ্রয় দিতে বার বার ব্যর্থ হচ্ছে। আল্লাত তায়ালার নির্দেশিত বিধান ও তাঁর প্রিয় রাসূল (দ:) এর প্রদর্শিত রীতি-নীতি সুন্নাত ত্যাগ করায় বিশ্বময় এ অশান্তির কারণ।
তাই শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ-রাসূল (দ:) ও আউলিয়ায়ে কেরামের সোহবতের বিকল্প নেই। আপনারা যে সিলসিলায় বায়াত হলেন, এটি শাহেন শাহে বাগদাদ হযরত আবদুল কাদের জিলানী (রা:) এর সিলসিলা। এ সিলসিলা রূহানী সম্পর্ক রাসূলে (দ:) এর সাথে উভয় জাহানে সফলতার জন্য সিলসিলার মাশায়েখ হযরতের পক্ষ হতে আপনাদের জন্য যে ছবক নির্ধারন করে দেয়া হয়েছে তা যত বেশি মহব্বত সহকারে আদায় করবেন, তত বেশি ফায়দা হবে।
৩ জানুয়ারি বিকালে চন্দনাইশ দোহাজারী রেলওয়ে ময়দানে গাউছিয়া কমিটি বাংলাদেশ দোহাজারী ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) উদযাপন উপলক্ষে তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্স অনুষ্ঠিত হয়। সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রাহনুমায়ে শরীয়ত ও তরিক্বত, আওলাদে রাসূল (দ:) আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ্ (মা.জি.আ.)।
বিশেষ মেহমান ছিলেন আল্লামা সাহেবজাদা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ.)। প্রধান আলোচক ছিলেন আল্লামা সাহেবজাদা সৈয়দ মুহাম্মদ আহমদ শাহ্ (মা.জি.আ.)। গাউছিয়া কমিটি চন্দনাইশ উপজেলার সভাপতি আলহাজ্ব মাওলানা আবদুল খানের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। তকরির করেন শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী, আল্লামা মুফতি আবদুল ওয়াজেদ, আল্লামা হাফেজ ক্বারী আশরাফুজ্জামান আলকাদেরী। উপস্থিত ছিলেন আনজুমানের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আলহাজ্ব মো. মহসিন, সেক্রেটারী জেনারেল আলহাজ্ব আনোয়ার হোসেন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মো. সিরাজুল হক, এডিশনাল জেনারেল সেক্রেটারী মো. সামশুদ্দীন, আনজুমান সদস্য আলহাজ্ব মো. আবুল কাসেম সওদাগর, গাউছিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মো. কমিশনার, সিনিয়র যুগ্ম মহাসচিব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, যুগ্ম মহাসচিব মাহবুবুল হক খান, দক্ষিণ জেলা গাউছিয়া কমিটির সভাপতি আলহাজ্ব কমর উদ্দীন সবুর, সাধারণ সম্পাদক মাষ্টার হাবিব উল্লাহ, উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা সোলায়মান ফারুকী, চট্টগ্রাম জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য আলহাজ্ব আবু আহমদ চৌধুরী, আলহাজ্ব সৈয়দ মো. আমান উল্লাহ আমান সমরকন্দী, আলহাজ্ব মাওলানা মুফতি খোরশেদুল আলম রিজভী, চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, বাবর আলী ইনু, আমিন আহমেদ চৌধুরী রোকন, সাখাওয়াত হোসেন শিবলী, আবদুস শুক্কুর, লোকমান হাকিম, চন্দনাইশ পৌরসভা গাউছিয়া কমিটির সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর মো. আবদুর রহমান, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন চৌধুরী, মো. আমির হোসেন প্রমুখ। এর পরে আল্লামা তাহের শাহ্ (মা.জি.আ.) পাঠানদন্ডী তাহেরীয়া ছাবেরিয়া মাদরাসা সংলগ্ন খানকা-এ-কাদেরিয়া তৈয়্যবিয়া উদ্বোধন করেন।
