কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড : সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড শুকলাল হাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় আনোয়ারুল হক(৬০) নামে আবু তাহের এন্ড সন্স পেট্রোল পাম্পের ম্যানেজার নিহত হয়েছে।
সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামূখী ভলভো বাস রাস্তা পার হওয়ার সময় ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।
সীতাকুণ্ড থানার এস আই নজরুল ইসলাম জানান,সন্ধ্যা ৬ টার সময় রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী যাত্রীবাহী ভলবো বাস ধাক্কা দিলে তার মৃত্যু ঘটে। তবে বাসটি আটক করা যায়নি। নিহত আনোয়ারুল হক নোয়াখালী জেলার হাতিয়া পৌরসভার মৃত মনতাজুল করিমের ছেলে।
