চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোবারক হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে।
৪ জানুয়ারি বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবারক হোসেন উপজেলার গাছবাড়ীয়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিএসটিআই অধ্যাদেশ-১৯৮৬ এর ২৪(১) ও ৩১(এ) ধারামতে বার আউলিয়া ফুডস এন্ড বিস্কুট ফ্যাক্টরীর মালিক মাসুদ আহমদ বাবু কে ২০ হাজার টাকা, একই এলাকার খাজা বেকারীর মালিক মো. আলীকে ২০ হাজার টাকা, বদুর পাড়া রাস্তার মাথা এলাকার মা-বাবার দোয়া বেকারীর মালিক সৈয়দ শামীমকে ২০ হাজার টাকাসহ ৬০ হাজার টাকা জরিমানা করে।
এ সময় চন্দনাইশ থানা পুলিশ, বিএসটিআই এর কর্মকর্তা, সার্ভেয়ার মোহাম্মদ আলী সাথে ছিলেন।
