নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ : উপজেলার ঐতিহ্যবাহী বরকল এস জেড উচ্চ বিদ্যালয়ের মাঠের দক্ষিণ পাশে মার্কেট নির্মাণ বন্ধের লক্ষ্যে অতিরিক্ত জেলা হাকিমের আদালতে মামলা দায়ের করেছেন চন্দনাইশ কেশুয়া গ্রামের আবুল কালাম চৌধুরী।
সোমবার ৯ জানুয়ারি বিকালে অতিরিক্ত জেলা হাকিম মুমিনুল হকের আদালতে ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারায় মামলা দায়ের করার পর আদালত শুনানীয়ান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য থানা অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। সে সাথে আগামী ২৮ মার্চের মধ্যে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। মামলায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শাহাদাত হোসেন চৌধুরী জসিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আহমদ ও পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যসহ ৯ জনকে প্রতিপক্ষ করা হয়।
বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সে সাথে এলাকার সচেতন এবং অভিভাবকদের মাঝে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে।
