চট্টগ্রামকে বিশ্বমানের নগরী হিসেবে গড়ে তোলা হবে:মেয়র

0

নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রামকে বাসপোযোগী, নান্দনিক ও বিশ্বমানের নগরী হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে নগরীর ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডস্থ শ্যামলী আবাসিক এলাকায় স্থানীয় নাগরিকদের আয়োজিত বিন বিতরন, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়ন, সড়ক ও রাস্তা সম্প্রসারন ও উন্নয়ন, নালা-নর্দমা গভীর ও বড় করা, পুরাতন খালের ধারন ক্ষমতা বৃদ্ধি, অবৈধ দখল উচ্ছেদ এবং নতুন নতুন খাল খনন সহ বহুমুখী উন্নয়নের মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান মেয়র।

তিনি বলেন, মদুনাঘাট থেকে পতেঙ্গার নেভাল একাডেমী পর্যন্ত প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্প একনেকে বিবেচনাধীন আছে। এ ছাড়াও ১ হাজার ৫ শত কোটি ও ২ হাজার কোটি টাকার অপর দুটি প্রকল্প প্রক্রিয়াধীন আছে। নগরীকে আলোকিত করার লক্ষে এলইডি লাইটিং খাতে প্রায় ৩২ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হবে।

তিনি আশা করেন, ৩ অর্থ বছরের মধ্যে শতভাগ নাগরিক সেবা পৌছে দেয়া সম্ভব হবে। মেয়র তার পরিকল্পনা বাস্তবায়নে নগরবাসীর সহযোগীতা কামনা করেন।

মেয়র কৃতি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠার উপর গুরুত্বারোপ করে বলেন, জ্ঞানের আলোতে আলোকিত মানুষ ছাড়া দেশ ও জাতির উন্নয়ন ও কল্যাণ সম্ভব নয়। সে কারণে নীতি নৈতিকতায় চরিত্রবান নাগরিক হিসেবে গড়ে উঠার সময় হলো শিক্ষা জীবন।

স্থানীয় আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ জাকারিয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।এতে বিশেষ অতিথি ছিলেন ২৪নং ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নাজমুল হক ডিউক, শ্যামলী আবাসিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ সাদেকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন ভূইয়া, বর্তমান সভাপতি আলমগীর হোসেন পিলু, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ খোকা। অনুষ্ঠানে

আওয়ামীলীগ, আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মেয়র পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় কৃতি শতাধিক ছাত্র-ছাত্রীদের পুরস্কার তুলে দেন। এ সময় তিনি শ্যামলী আবাসিক এলাকার বাসিন্দাদের মাঝে আবর্জনা রাখার জন্য বিন বিতরন করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.