বৈদ্যুতিক শর্ট সার্কিটে ৬ দোকান ভষ্মীভুত,৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

0

মিরসরাই প্রতিনিধি::মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ৬ টি দোকান ভষ্মীভুত হয়েছে। এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুর দেড়টার সময় উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের আবুরহাট বাজারের দাউদ ভূঁইয়া মার্কেটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডে সাইফুল ইসলামের সায়মন ফার্ণিচার মার্টের ৪ লক্ষাধিক টাকার, জাহিদুল ইসলামের লিজা মোবাইল এন্ড ভিডিও’র ১০ লক্ষ টাকা, আবুল কালামের লিজা ষ্টেশনারীর ৫ লক্ষ টাকা, শেখ কামালের তানভীর কুলিং কর্ণারের ৪ লক্ষ টাকা, মোহাম্মদ হাসানের হাসান ফার্ণিচারের ২ লক্ষ টাকা এবং সামাজিক সংগঠন দূরন্ত সংঘের কার্যালয় পুড়ে ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

অগ্নিকান্ডের খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার পূর্র্বে ৬ টি দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইছাখালী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জামাল উদ্দিন দুখু জানান, সাইফুল ইসলামের সায়মন ফার্ণিচার দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। তবে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনার পরপর উপস্থিত হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো কম হতো।

ক্ষতিগ্রস্থ সামাজিক সংগঠন দূরন্ত সংঘের সভাপতি আশরাফ হোসাইন নয়ন ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান, অগ্নিকান্ডে দূরন্ত সংঘের কার্যালয় পুড়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হওয়া আগুন নেভানোর জন্য এলাকাবাসী, বাজারের ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ায় ৬ টি দোকান দ্রুত পুড়ে ভস্ম হয়ে যায়।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিড়ার বিল্লাল হোসেন বিল্লাহ জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১২ লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হওয়া আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট।

আনোয়ার/এএম

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.