দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে

0

নিজস্ব প্রতিবেদক::চন্দনাইশের বরকলে সপ্তাহব্যাপী “গণতন্ত্রের বিজয় উৎসব-২০১৭” এর দ্বিতীয় দিনের স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, দেশ ও জাতির উন্নয়নে ব্যক্তি স্বার্থ ত্যাগ করে সবাইকে একযোগে কাজ করতে হবে। ইতিহাস বিকৃতকারী এবং স্বাধীনতা ও গণতন্ত্র বিরোধী অপশক্তি চিহ্নিত করে প্রতিহত করতে হবে।

বক্তারা বলেন, গাড়ী ভেঙ্গে, বোমা ফাটিয়ে মানুষ মেরে ত্রাস সৃষ্টি করা যায় কিন্তু মানুষের আস্থা অর্জন করা যায় না। সংকীর্ণতার উর্ধ্বে উঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার চট্টগ্রামসহ সারা দেশের উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছে। কর্ণফুলী টানেল, গভীর সমুদ্র বন্দর, নগরজুড়ে উড়াল সেতু নির্মাণ, স্কুল-কলেজ জাতীয়করণ ইত্যাদি উন্নয়ন কর্মযজ্ঞের অন্যতম।

রোববার (২২ জানুয়ারি) চন্দনাইশের বরকল ব্রীজ সংলগ্ন মাঠে গণতন্ত্রের বিজয় উৎসব-২০১৭ এর উদ্যোগে পরিষদের চেয়ারম্যান আরাফাত রহমান রাশেদের সভাপতিত্বে ও বরকল ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন আজকের সূর্যোদয়ের ব্যুরো চীফ জুবায়ের ছিদ্দিকী, কলামিস্ট ও রাজনীতিক এ্যাডভোকেট সালাহ উদ্দিন আহমদ লিপু, গবেষণা সংস্থা-মানুষের ঠিকানার নির্বাহী পরিচালক এস কফিল ও সাংবাদিক গোলাম সরওয়ার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উৎসব পরিষদের মহাসচিব এম আনসারুল হক, কো-চেয়ারম্যান মো. হাসান চৌধুরী, হেলাল উদ্দিন, রফিক উদ্দিন, আমির হোসেন চৌধুরী, মহিউদ্দিন চৌধুরী, মেম্বার রূপন কান্তি বিশ্বাস, মেম্বার বেলাল হোসেন, যুবলীগ নেতা আতিকুর রহমান, শাহেদ মিয়া প্রমুখ।

ছবির ক্যাপশন: চন্দনাইশ বরকলে গণতন্ত্র উৎসবে বক্তব্য রাখছেন সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.