নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ : চন্দনাইশ উপজেলার মরফলা আর এম এন উচ্চ বিদ্যালয়ের একাডেমী ভবন ভিত্তি প্রস্তর স্থাপন ও এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ২৪ জানুয়ারি সকালে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অধ্যক্ষ ডা. এ এস এম মোস্তাক আহমদের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আ’লীগের সভাপতি এম.এ মোতালেব সিআইপি।
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, মাধ্যামিক শিক্ষা অফিসার মো. আজিম শরীফ, কিষোয়ান গ্রুপের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, সাতকানিয়া জনতা ব্যাংকের ব্যবস্থাপক হোসেন আক্তার রাফি, বাজালিয়া ইউপি চেয়ারম্যান তাপস দত্ত, স্বাধীন মিডিয়া লি. পরিচালক লেয়াকত আলী, নলুয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আহমদ মিয়া, সাধারণ সম্পাদক অমল দাশ মানিক, সাংবাদিক সৈকত দাশ ইমন।
মাষ্টার উত্তম নন্দীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, অভিভাবক সদস্য মোস্তাফিজুর রহমান, ফরিদুল আলম, নরুল এমরান সিকদার, আবুল কাশেম, মাষ্টার অরুণ কান্তি দত্ত, দেলোয়ার হোসেন, স্কুল শিক্ষার্থী নাফিজা তাবাচ্ছুম ইভা ও অর্পা দাশ।
