শেখ হাসিনার সরকার জনগণের কল্যাণে নিবেদিত

0

নিজস্ব প্রতিবেদক::বরকলে সপ্তাহব্যাপী “গণতন্ত্রের বিজয় উৎসব-২০১৭”এর চতুর্থ দিনের আলোচনা সভায় আলোচকরা বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত। কোন রকম সংকীর্ণতা ছাড়াই সকল মানুষের ভাগ্যোন্নয়নের জন্য সরকার ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ দিনরাত পরিশ্রম করছেন।

গণতন্ত্র ও স্বাধীনতাবিরোধী শক্তিকে প্রতিহত করতে গিয়ে অনেক মিথ্যাচার ও ষড়যন্ত্রের শিকার হলেও ছাত্রসমাজ ও যুবসমাজ এগিয়ে যাচ্ছে। সরকারের সর্বোচ্চ চেষ্টায় আজ শিক্ষা, প্রযুক্তি, কৃষি, শিল্পসহ সামগ্রিক উন্নয়নে সফলতা বয়ে এনেছে। অতি অল্প সময়ে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে।

বাংলাদেশ ও আওয়ামী লীগ কোন দেশকে প্রভু মনে করে না, তবে বন্ধু মনে করে। অনেক দেশ বাংলাদেশের স্বাধীনতা চায় নি, দেশ স্বাধীন হয়েছে। দেশের ভিতরের অনেক কাপুরুষ বিদেশিদের ধর্ণা দিয়ে নালিশ দেয়। যা একটি স্বাধীন সার্বভৌম দেশের জন্য লজ্জার। ঐসব অপরাজনীতিবিদদের প্রতিহত করতে হবে। গণতন্ত্র রক্ষা করতে হবে। দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে। প্রত্যেকের নিজ অবস্থান থেকে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগী হতে হবে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) চন্দনাইশের বরকল ব্রীজ সংলগ্ন মাঠে গণতন্ত্রের বিজয় উৎসব-২০১৭ এর উদ্যোগে পরিষদের চেয়ারম্যান আরাফাত রহমান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম মফিজুর রহমান।

প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ নেতা ও দোহাজারী ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ।বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হাবিবুর রহমান চেয়ারম্যান, চন্দনাইশ পৌর আওয়ামী লীগের আহবায়ক কায়সার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রী বলরাম চক্রবর্তী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সেলিম হোসেন, আওয়ামী লীগ নেতা মো. সেলিম উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা সৈয়দ মোহাম্মদ নোমান, ইমরান খান, প্রদীপ দাশ সুমন, বাহাদুর, ইউপি মেম্বার ছেনোয়ারা বেগম, এম আবু জাফর, জামাল উদ্দিন, লেদু মেম্বার, অমর ভট্টাচার্য, শহীদপুত্র রূপন কান্তি বিশ্বাস, আনোয়ারুল ইসলাম, এস কফিল ও মেম্বার বেলাল হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কো-চেয়ারম্যান মো. হাসান চৌধুরী, জাহেদুল ওসমান নেছার, হেলাল উদ্দিন, রফিক উদ্দিন, আমির হোসেন চৌধুরী, মহিউদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা আতিকুর রহমান, ইরফান সাদেক শুভ প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.