ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে টিন বিতরণ

0

আনোয়ারা প্রতিনিধি::আনোয়ারায় ঘূর্ণিঝড় রোয়ানুর ক্ষতিগ্রস্ত দুইশ পরিবারের মাঝে নগদ টাকাসহ ঢেউটিন বিতরণ করেছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি ।
শনিবার (২৮ জানুয়ারি) উপজেলা পরিষদ চত্ত্বরে টিন বিতরণ করেন এমপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা গৌতম বাড়ৈ,আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ মান্নান চৌধুরী,বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ,বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরীসহ আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত দুইশ পরিবারের মধ্যে প্রতিজনকে ৩ হাজার টাকাসহ ১ বান করে ঢেউ টিন বিতরণ করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.