নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ::বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, গুণীজনদের সম্মান করলে গুণীজনের জন্ম হয়। বর্তমানে বিভিন্ন সংগঠনের মাধ্যমে গুণী এবং মেধাবীদের সংবর্ধনার মাধ্যমে দেশে গুণী এবং মেধাবীদের কদর করা হচ্ছে। ফলে দিন দিন দেশে গুণী এবং মেধাবীর প্রতিযোগিতা হচ্ছে। এটা অবশ্যই ইতিবাচক। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে দেশে গুণীজনের পাশাপাশি জ্ঞানী, মেধাবীদের মাধ্যমে দেশ এগিয়ে যাবে। মেধাবীরাই এগিয়ে নিয়ে যাবে দেশ। এ লক্ষ্যে সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনগুলো সমাজের জ্ঞানী এবং মেধাবীদের সম্মাননা জানিয়ে যাচ্ছে। বর্তমান সরকার আইটিতে যারা কাজের স্বাক্ষর রাখছে, তাদেরকে প্রযুক্তিগতভাবে সহায়তা দিয়ে যাচ্ছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।
একই দিন বিকালে পশ্চিম এলাহাবাদ সুবজ সংঘের তিন দশক পূর্তিতে গুণীজন সংবর্ধনা সভা আবদুস সালামের সভাপতিত্বে সংগঠন মাঠে অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চট্টগ্রাম জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, দুদুকের বিশেষ পিপি এড. আবদুল হান্নান, সদ্য পিএইচডি ডিগ্রি লাভ করা এস এম শোয়েব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটি বিশেষজ্ঞ, রেপিড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান মুজিবুর রহমান, আমিন আহমদ চৌধুরী রোকন, মেম্বার জাহাঙ্গীর আলম। পরে তিনি দোহাজারী পাঠশালা পরিবারের উদ্যোগে দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সংগঠনের সভাপতি আবদুল মোমিন লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, মুিক্তযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, আলহাজ্ব লোকমান হাকিম, আ’লীগ নেতা নবাব আলী প্রমুখ।
