ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ১ কর্মী নিহত

0

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর কোতয়ালি থানার রিয়াজউদ্দিন ‍বাজার এলাকায় ছাত্রলীগের দু’পক্ষের মারামারিতে ইয়াছিন আরাফাত (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় হারুনুর রশীদ (২৪) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেল ৪টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ইয়াছিন আরাফাত সরকারি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান শ্রেণীর তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন জানান, ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত ইয়াসিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.