রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের বিশেষ দূত

0

নিজস্ব প্রতিবেদক::টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি।

বুধবার সকালে টেকনাফের লেদা, নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প, শামলাপুর অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্প ও নাফনদীর সীমান্ত পরিদর্শন করেন তিনি।

এসময় তাকে মিয়ানমারে নির্যাতনের শিকার হওয়া রোহিঙ্গাদের অবস্থা ও পরিস্থিতি সম্পর্কে জানান লেদা ক্যাম্পের চেয়ারম্যান দুদু মিয়া ও সেক্রেটারী আমির হোসেন।

এছাড়াও অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সঙ্গে ২ ঘণ্টাব্যাপী বৈঠক করেন তিনি। এ সময় উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, এনজিও সংস্থার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.