চন্দনাইশে জেলা পরিষদ সদস্য আবু আহমেদ জুনু সংবর্ধিত

0

সিটিনিউজবিডি ডেস্ক :  চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু আহমেদ জুনু বলেছেন, মহান একুশ’কে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দুরদর্শী ও মেধাবী কুটনীতির সফলতা। ৫২ এর ভাষা আন্দোলনের সূত্র ধরে স্বাধীকার আন্দোলনের জন্য বাংলার জনগণ মুক্তিযুদ্ধের প্রস্তুতি নেয়। জাতির জনক কন্যা শেখ হাসিনার শাসনামলে মহান একুশের মত বাঙ্গালীর প্রতিটি অর্জন ধীরে ধীরে আন্তর্জাতিক মর্যাদা লাভ করবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা আজ স্বপ্ন নয় বাস্তবতা। তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাত ধরেই বীর বাঙ্গালী আজ বিশ্বের জন্য অনুকরণীয় রোল মডেল। দেশীয় কিংবা আন্তর্জাতিক কোন ষড়যন্ত্রই দেশের সফল অগ্রযাত্রা রোধ করতে পারবেনা।
রোববার ২৬শে ফেব্রুয়ারী চন্দনাইশ বরকল কানাইমাদারীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও তাঁর সম্মানে আয়োজিত গণসংবর্ধনায় তিনি উল্লেখিত বক্তব্য রাখেন। এ সময় তিনি আরো বলেন, জেলা পরিষদ নির্বাচনে তাঁর বিরাট সফলতা সরকারের প্রতি দেশবাসীর প্রবল আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। চলমান উন্নয়নের সংগ্রামী নিরন্তর যাত্রায় দল-মতের উর্দ্ধে উঠে তিনি চন্দনাইশবাসীকে শত প্রতিকূলতা ডিঙিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

স্থানীয় আওয়ামীলীগ নেতা ও গণসংবর্ধনা প্রস্তুতি পরিষদের আহ্বায়ক এম.আর. আমিন চৌধুরীর সভাপতিত্বে ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চন্দনাইশ উপজেলা সভাপতি বেলাল হোসাইন মিন্টুর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন শিবলী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হেলাল উদ্দিন চৌধুরী, জাতীয় শ্রমিকলীগ সভাপতি মাহমুদুল হক বাবুল, উপজেলা আওয়ামীলীগ সদস্য শওকত হোসেন ফিরোজ, চন্দনাইশ পৌরসভা আওয়ামীলীগ যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম চৌধুরী , বক্তব্য রাখেন মাষ্টার মিন্টু কুমার দাশ, বরকল আওয়ামীলীগ নেতা আমানা উল্লাহ আমান, নিভু বড়ুয়া, আবুল কাশেম, মোঃ সিরাজুল ইসলাম, আবু জাফর, মাওলানা নুরুল আমিন, উপজেলা যুবলীগ নেতা মোঃ মাইনুদ্দিন, সোহেল হোসেন মন্টু, মোঃ শহিদুল আলম, খায়রুজ্জামান সোহেল, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মোঃ মিজানুর রহমান, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক এডভোকেট ফোরকান উদ্দিন, বরকল ইউপি সদস্য আয়েশা আকতার আজাদী ও ছেনোয়ারা বেগম, ছাত্রলীগ নেতা ওয়াহিদুজ্জামান চৌধুরী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহবুবুল আলম রিপু ও এস.এম. রাশেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন মানিক, আব্দুর ছবুর ও স্বেচ্ছাসেবকলীগ নেতা কায়সার সিকদার প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.