যাত্রাবাড়ীতে জুতার কারখানায় আগুন

0

সিটিনিউজ ডেস্ক::রাজধানীর যাত্রাবাড়ীতে একটি জুতার কারখানায় আগুন লেগেছে।  সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মির্জাবাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের আট ইউনিট।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সাড়ে ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে তাদের আটটি ইউনিট সেখানে ছুটে যায়। আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়েছে। কিছু সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে সূত্রটি জানায়।

আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তা জানা যায়নি।

এর আগে সকালে নারায়ণগঞ্জের কাঁচপুরে সিনহা গ্রুপের একটি পোশাক কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট পৌনে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.