গ্যাসের দাম বাড়ানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

0

সিটিনিউজ ডেস্ক :  গ্যাসের দামবৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। সোমবার(২৭ ফেব্রুয়ারী) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) পক্ষে প্রকৌশলী মুবাশ্বির হোসেন এ রিট দায়ের করেন।রিটে গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের জারি করা বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে।

মঙ্গলবার রিট আবেদনটি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।

আবেদনকারীর আইনজীবী সাইফুল আলম বলেন, ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন-২০০৪ অনুযায়ী, বছরে একবারের বেশি গ্যাসের মূল্যবৃদ্ধির সুযোগ নেই। অথচ একবারেই দুই ধাপে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল্যবৃদ্ধিতে আইনের সেসব বিধানের ব্যত্যয় ঘটেছে দাবি করে ক্যাবের পক্ষে প্রকৌশলী মুবাশ্বির হোসেন এই রিটটি করে।

উল্লেখ্য, মূল্যবৃদ্ধির ফলে আগামী ১ মার্চ থেকে আবাসিক খাতে দুই চুলার জন্য ৮০০ টাকা এবং এক চুলার জন্য ৭৫০ টাকা গুনতে হবে গ্রাহকদের। দ্বিতীয় ধাপে ১ জুন থেকে দুই চুলার জন্য ৯৫০ টাকা এবং এক চুলার জন্য ৯০০ টাকা দিতে হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.