নৌমন্ত্রীর অপসারণ চেয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি

0

সিটিনিউজ ডেস্ক::নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের অপসারণের দাবি জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি স্মারকলিপি পাঠিয়েছেন একজন আইনজীবী। ইউনুস আলী আকন্দ নামের ওই আইনজীবী বুধবার ডাকযোগে এ স্বারকলিপি পাঠান।

বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, স্মারকলিপিটিতে উল্লেখ করা হয়েছে- ‘রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রী হয়ে পরিবহন শ্রমিকদের এমন ধর্মঘটে তিনি সর্মথন দিতে পারেন না।’

উল্লেখ্য, মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মনিরসহ পাঁচ জনের মৃত্যুর দায়ে বাসচালকের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে রবিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকরা। রবিবার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন, ‘শ্রমিকরা সংক্ষুব্ধ হয়ে কোনো কিছু করতেই পারে। তবে আমরা আশা করি, তারা যা করবে তা আইন-কানুনের মধ্যে থেকেই করবে।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.