উ. কোরিয়ার সঙ্গে ভিসা চুক্তি বাতিল মালয়েশিয়ার

0

সিটিনিউজ ডেস্ক::উত্তর কোরীয় নেতার সৎ ভাইয়ের হত্যাকাণ্ডের জেরে পিয়ং ইয়ংয়ের সঙ্গে ভিসামুক্ত ভ্রমণ চুক্তি বাতিল করেছে কুয়ালালামপুর। মালয়েশিয়ার এই পদক্ষেপের ফলে দেশ দুটির মধ্যে চলমান কূটনৈতিক বিরোধ আরো গভীর হল।

বৃহস্পতিবার মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামাকে উদ্ধৃত করে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদির বরাত দিয়ে সংস্থা সংস্থাটি জানায়, ভিসা চুক্তি বাতিলের এই সিদ্ধান্ত ৬ মার্চ থেকে কার্যকর হবে। তখন থেকে উত্তর কোরীয়দের মালয়েশিয়ায় প্রবেশ করতে হলে ভিসা নিতে হবে।
১৩ ফেব্রুয়ারি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে কিম জং-নামের হত্যাকাণ্ডের আগে দেশ দুটির মধ্যে উষ্ণ সম্পর্ক বিরাজ করছিল। ভিসামুক্ত চুক্তির আওতায় দেশদুটির নাগরিকরা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারত। এই চুক্তির আওতায় দ্বিপক্ষীয় বাণিজ্যও ছিল।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.