আনোয়ারা প্রতিনিধি::আনোয়ারায় রিচিং আউট-অব-স্কুল চিলড্রেন (রস্ক) প্রকল্পের মাঠ পর্যায়ে আনন্দ স্কুলের ব্যবস্থাপনা ও মনিটরিং বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ড. এম মিজানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন প্রকল্পের সহকারি পরিচালক জেসমিন তসলিমা বানু, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী,জেলা শিক্ষা কর্মকর্তা নাছরিন সুলতানা।
রস্কের আনোয়ারা উপজেলার ট্রেনিং কো-অর্ডিনেটর আবু ইউসুফের সঞ্চালনায় কর্মশালায় প্রাথমিকের ১০ জন প্রধান শিক্ষক,৮ জন মোবাইল পুল শিক্ষক ও আনন্দ স্কুলে কর্মরত ৮৫ জন শিক্ষক উপস্থিত ছিলেন।
