কর্মবিরতি প্রত্যাহার করলেন ইন্টার্ন চিকিৎসকরা

0
সিটিনিউজ ডেস্ক::স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে বৈঠক শেষে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে ইন্টার্ন চিকিৎসকেরা। রবিবার থেকে তারা কর্ম বিরতিতে ছিল। এ সময় বেশ দুর্ভোগে পরে সারাদেশে হাসপাতালে যাওয়া রোগীরা।
এক রোগীর স্বজনদের মারধরের ঘটনায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের চার শিক্ষানবিশ চিকিৎসকের ইন্টার্নশিপ ছয় মাসের জন্য স্থগিত করা হয় রবিবার। অবশ্য ওই ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির তদন্ত প্রতিবেদন বলা হয়, তুচ্ছ ঘটনা নিয়ে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকেরা ঝামেলায় জড়িয়ে পড়ে। ওই ঘটনার পর ইন্টার্ন চিকিৎসকদের কর্তব্যে অবহেলার কারণে সেই রোগী মারা যায়।
স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক ইন্টার্নশিপ স্থগিত করার আদেশের প্রতিবাদে শজিমেকসহ কয়েকটি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করেন। আর এতে করে চরম ভোগান্তিতে পড়তে হয় চিকিত্সা নিতে আসা রোগীদের।
পরে এই আন্দোলন দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে ছড়িয়ে পড়ে। ঢাকা মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, দিনাজপুর মেডিকেল কলেজ, খুলনা মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং বরিশালের শের-ই-বাংলা চিকিত্সা মহাবিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়ে।
দেশের অধিকাংশ সরকারি হাসপাতালে এই আন্দোলনের ফলে রোগীরা চরম দুর্ভগে পড়লে ইন্টার্ন চিকিৎসকদের দাবি নিয়ে বৈঠকে বসেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আর তারপর বেলা সাড়ে ১২টার দিকে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.