হাজারীবাগে ট্যানারি বন্ধের নির্দেশ হাইকোর্টের

0

সিটিনিউজ ডেস্ক::ঢাকার হাজারীবাগ থেকে যেসব ট্যানারি সাভারে স্থানান্তর করা হয়নি সেসব বন্ধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে আগামী ৬ এপ্রিলের মধ্যে এসব অস্থানান্তরিত ট্যানারি বন্ধে কী কী পদক্ষেপ নেয়া হয়েছে তা জানাতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট ।

বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের যৌথ বেঞ্চ আজ এ নির্দেশ দেন। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) করা এক সম্পূরক আবেদন শুনানিতে এ আদেশ দেয়া হলো।

আদালতে আজ শুনানিতে বেলার পক্ষে ছিলেন সৈয়দা রিজওয়ানা হাসান,  ফিদা এম কামাল ও মিনহাজুল হক চৌধুরী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.