‘নির্বাচকে ঘিরে উগ্রবাদীরা তলে তলে সংঘবদ্ধ হচ্ছ ‘

0

সিটিনিউজ ডেস্ক::জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বড় ধরনের নাশকতা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে এ আশঙ্কা প্রকাশ করে তিনি সবাইকে সতর্ক থাকার তাগিদ দেন।

উগ্রবাদীরা তলে তলে সংঘবদ্ধ হচ্ছে উল্লে­খ করে সেতুমন্ত্রী বলেন, যে কোনো ধরনের নাশকতা আগামী নির্বাচনকে প্রভাবিত করতে পারে। তাই সাংবিধানিক পন্থায় ধারাবাহিক নির্বাচন অব্যাহত রাখতে সব দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

যারা কোনো কাজ করছে না তাদের আওয়ামী লীগের দলীয় ফোরামে না থাকার পরামর্শ দেন ওবায়দুল কাদের।

১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসের  অনুষ্ঠান সফল করতে স্বেচ্ছাসেবক লীগ এ বৈঠকের আয়োজন করে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.