বাল্য বিয়ে আগামী ২ বছরে অর্ধেকে নেমে আসবে: প্রতিমন্ত্রী

0
সিটিনিউজ ডেস্ক::আগামী দুই বছরের মধ্যে বাল্য বিবাহের হার অর্ধেকে নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আর্ন্তজাতিক নারী দিবস-২০১৭ উপলক্ষে আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মেহের আফরোজ চুমকি বলেন, বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ কার্যকর হলে আগামী দুই বছরের মধ্যে বাল্য বিবাহের পরিমান অর্ধেকে নেমে আসবে। এ জন্য যা করা দরকার সরকার তা করবে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম রেবেকা মমিন এমপি, মহিলা বিষয়ক আধিদফতরের মহাপরিচালক বেগম সাহিন আহমেদ চৌধুরী এবং ইউএন উইমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্রিস্টিন হান্টার বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী বলেন, কোনো ক্রমেই ১৮ বছরের নিচের কোনো মেয়েকে বিয়ে দেয়া যাবে না, যা বর্তমান আইনে সুষ্পষ্ঠভাবে বর্ণনা করা হয়েছে। কতিপয় মহল এ বিষয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। প্রতিটি আইনের কিছু ব্যতিক্রম থাকে, ব্যতিক্রম কখনই উদাহরণ হতে পারে না।
তিনি বলেন, বাল্য বিবাহ নিরোধ আইন -২০১৭ এর বিশেষ বিধান মেয়েদের সর্বোচ্চ স্বার্থ রক্ষার্থে রাখা হয়েছে যা আদালত নিশ্চিত করবে এবং এ বিষয়ে শিগগিরই বিধিমালা প্রণয়ন করা হবে। বিধিমালা প্রণয়নের সময় আইন প্রণেতা এবং সমাজের বিশিষ্ঠ ব্যক্তিদের মতামত নেয়া হবে।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.