কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড : সীতাকুণ্ডে বিদেশী একটি অস্ত্র , দুইটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ ২ জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ।
১৩ মার্চ সোমবার সকাল সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
জানা যায় , উপজেলার সলিমপুর ইউনিয়নের ফকির পাড়া এলাকার আমির হামজার বাড়িতে সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে পুলিশ একটি ঘরে তল্লাশি চালিয়ে স্পেনের তৈরী ৭৫৬৫ মডেলের অস্ত্রসহ ফখরুল হাসানকে ( ৩২ ) ও মো: ইলিয়াস (৩৮) নামে দুইজনকে আটক করে। এসময় অস্ত্র , ৫ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এ বিষয়ে সীতাকুন্ড থানার ওসি ইফতেখার হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গত কয়েকদিন ধরে এদের ধরতে পুলিশের কয়েকটি টিম কাজ করছিল। আজ গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়। ফখরুলকে ঘুমন্ত অবস্থায় ও তার বালিসের নিচে অস্ত্রসহ আটক করে।
