নিজস্ব প্রতিবেদক::চন্দনাইশের কানাইমাদারিস্থ ওডেব প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে প্রান্তিক পরিবারের শিক্ষার্থীদের মধ্যে ব্যাগ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সেবা সংস্থা অর্গানাইজেসন ফর ওমেন্স ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (ওডেব)’র সৌজন্যে প্রধান নির্বাহী (সিই) অধ্যাপক শ্যামলী মজুমদারের তত্ত্বাবধানে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওডেব এরিয়া অফিসার মাহমুদুল হক। প্রধান অতিথি ছিলেন বরমা ইসলামিয়া সিনিয়র মাদরাসা পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল।
বিশেষ অতিথি ছিলেন বরকল ইউপি মেম্বার আব্দুল মুবিন, ইউপি মেম্বার আয়শা আক্তার আজাদী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শক্ষিকা শরমিন সুলতানা রিফু। উল্লেখ্য, এতে প্রান্তিক পরিবারের ২৫ জন শিশুশিক্ষার্থীকে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
