নিজস্ব প্রতিনিধি:: আনোয়ারা উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ মজিদিয়া সৈয়দিয়া কাদেরিয়া ইবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানার ১৭তম বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আলহাজ্ব সৈয়দ আহমদ কন্ট্রাক্টর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সাংসদ ওয়াসিকা আয়শা খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম খান শওগাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ছোবাহানিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা জুলফিকার আলী। এতে আরো উপস্থিত ছিলেন নুরুল ইসলাম সওদাগর, বিশিষ্ট ব্যবসায়ী আখতার হোসেন, ফজল কাদের মাস্টার, সংযুক্ত আরব আমিরাত আতাউর রহমান খান কায়সার স্মৃতি সংসদ এর সদস্য সচিব আবু তৈয়ব মো: রাসেল, স্থানীয় ইউপি মেম্বার আরিফুল কবির, নিজাম মেম্বার, মো: জায়েদ বিন প্রমুখ।
প্রধান অতিথি ওয়াসিকা আয়শা খান তাঁর বক্তব্যে এলাকার উন্নয়নের বিষয়ে নিজের কর্মকান্ডের পাশাপাশি সরকারের উন্নয়ন উপস্থিত জনগণকে অবহিত করেন। পাশাপাশি উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে তিনি ছাত্রদের বিষয়ে আরো যত্নবান হওয়ার জন্য আহ্বান জানান। পাশাপাশি মুক্তিযুদ্ধের স্বপক্ষের ইতিহাসে উদ্বুদ্ধ হয়ে আগামী প্রজন্ম যাতে এদেশের হাল ধরতে পারে এবং স্বাধীনতাকে সমুন্নত রাখতে তার জন্য শিক্ষক ও অভিভাবকদের এগিয়ে আসতে হবে।
