আনোয়ারায় ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন সম্পন্ন

0

আনোয়ারা প্রতিনিধি::ইসলামী ছাত্রসেনা আনোয়ারা উপজেলা শাখার প্রতিনিধি সম্মেলন গত শুক্রবার বিকেলে সম্পন্ন হয়েছে। উপজেলার বটতলী শাহ মোহছেন আউলিয়া মাজার সংলগ্ন দলিল মঞ্জিলে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন ছাত্রসেনা উপজেলা সভাপতি মো.মঞ্জুর মোরশেদ।

উদ্বোধনী বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা ইসলামিক ফ্রন্টের সহ-সাংগঠনিক সম্পাদক এম এ ওয়াহেদ শাহ্। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট আনোয়ারা উপজেলার সভাপতি স ম শওকত আজিজ।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ইসলামী ছাত্রসেনার সাধারণ সম্পাদক এম এনামুল হক এনাম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার অর্থ সম্পাদক মো.নেজাম উদ্দিন,ইসলামিক ফ্রন্ট আনোয়ারা উপজেলার সমাজ কল্যাণ সম্পাদক এস এম সিরাজুম মুনির,সদস্য এইচ এম নাছির উদ্দিন,মাওলানা হাশেমুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন,ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন করাই ছাত্র সমাজের দায়িত্ব। এ জন্য আমাদের সংগঠনের প্রতি অনুগত থেকে আরো বেশি কাজ করতে হবে। সম্মেলন শেষে মুহাম্মদ আবু তাহেরকে সভাপতি,মাসরুর রহমানকে সাধারণ সম্পাদক,মুহাম্মদ মহিউদ্দিনকে সাংগঠনিক সম্পাদক ও আবদুল্লাহ আল নোমানকে অর্থ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.