সীতাকুণ্ড প্রতিনিধি::সীতাকুণ্ডে এক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মেরে রক্তাক্ত করেছে এক যুবক। তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্হ্য কমপ্লেসে ভর্তি করা হয়েছে।
জানা যায়,রবিবার (১৯ মার্চ ) সকাল সাড়ে নয়টার সময় সীতাকুণ্ডের বার আউলিয়া সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাছিম উদ্দিন চৌধুরীকে মেরে রক্তাক্ত করেছে ইকবাল নামের এক যুবক। ঘটনার বিররণে জানা যায়,সকাল সাড়ে নয়টার সময় বার আউলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে ইকবাল নামের স্হানীয় এক যুবক ক্লাসে ঢুকে বেঞ্চ এলোমেলোভাবে পড়ে থাকতে দেখে ক্লাসে পাঠদানরত সহকারী শিক্ষিকা মিফতাউল জান্নাতের সাথে তর্কে জড়িয়ে পড়ে এতে হট্টগোল শুনে প্রধান শিক্ষক এগিয়ে আসলে ইকবাল তাকে সার্টের কলার চেপে ধরে কিল, ঘুষি মারতে থাকে, এক পর্যায়ে পায়ের সেন্ডেল দিয়ে মারতে মারতে দেওয়ালের সাথে ধাক্কা মারে এতে উক্ত শিক্ষকের মাথা ও নাক ফেটে গিয়ে রক্তক্ষণন হলে সহকারী শিক্ষকরা তাকে সীতাকুণ্ড স্বাস্হ্য কমপ্লেসে ভর্তি করেন। এছাড়া শিক্ষক নারায়ন চন্দ্র চৌধুরীকেও লাঞ্ছিত করে।
সহকারী শিক্ষিকা মিফতাউল জান্নাত বলেন,ইকবাল নামের ঐ যুবক ক্লাসে ঢুকে শিক্ষকদেরকে অকাথ্য ভাষায় গালাগাল করে,এর প্রতিবাদ করলে সে শিক্ষকের উপর হামলা করে এ ছাড়া সে শিক্ষকদের দেখে নেওয়ারও হুমকি দিয়ে যায়। এ ব্যাপারে ইকবাল মুটোফোনে বলেন,শিক্ষক-শিক্ষিকারা সঠিক সময়ে স্কুলে আসেন না, ছাত্র-ছাত্রীদেরকে ঠিকমতো পাঠদান করান না, এবিষয়ে জানতে চাওয়ায় কয়েকজন শিক্ষক আমাকে মারধর করে।
শিক্ষকের উপর হামলা প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুচ্ছপা বলেন, ঘটনাটি আমি শুনেছি, এ ব্যাপারে বিস্তারিত জানার পর আইনগত ব্যবস্হা নেওয়া হবে। এ ব্যাপারে স্হানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন বলেন, ঘটনার কথা শুনেছি, তবে শিক্ষকের উপর হামলা করাটা ঠিক হয়নি।
এ বিভাগের আরও খবর
