আজকের শিক্ষার্থীরা আগামী দিনে দেশ গঠনে ভূমিকা রাখবে

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ:: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনে দেশ গঠনে ভূমিকা রাখবে। তাদেরকে গড়ে তোলার দায়িত্ব শিক্ষক এবং অভিভাবকদের। বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদের নামে শিক্ষার্থীদের মগজ ধোলাই করছে। এর থেকে পরিত্রাণ পেতে হলে অভিভাবক এবং শিক্ষকদের সজাগ থাকতে হবে।

বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নের জন্য ব্যাপক কাজ করে যাচ্ছে। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দেয়ার পাশাপাশি উপবৃত্তি চালু, শিক্ষা সামগ্রী বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ, প্রজেক্টর, কম্পিউটার ল্যাব স্থাপনসহ ব্যাপক সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। সে সাথে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থে একাডেমিক ভবন নির্মাণ অব্যাহত রয়েছে। আগামী সরকারের শিক্ষা বিষয়ে আরও ব্যাপক পরিকল্পনা রয়েছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

শনিবার(২৫মার্চ) সকালে চন্দনাইশ পৌরসভা সদরস্থ চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী সভা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরিচালনা কমিটির সভাপতি হোসাইন আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা। আলোচনায় অংশ নেন পরিচালনা পরিষদ সদস্য ও দক্ষিণ জেলা যুবলীগের অর্থ সম্পাদক আলহাজ্ব সেলিম উদ্দিন, মো. জামাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ ছৈয়দ মো. মাঈনুদ্দীন বাবর।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.