চন্দনাইশে মাছরাঙা ফাউন্ডেশনের পুরস্কার বিতরণী সভা

0

নিজস্ব প্রতিবেদক::চন্দনাইশে মাছরাঙা ফাউন্ডেশনের উদ্যোগে তৃতীয় বারের মত ‘ মাছরাঙা স্কলাশিপ এক্সামিনেশন-২০১৭’ এর পুরস্কার বিতরণী, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মাদকমুক্ত দেশ গঠনে যুব সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা গত ২৬ মার্চ বিকালে পূর্ব জোয়ারা চৌধুরী মার্কেট চত্বরে পৌর আ’লীগের আহবায়ক কায়সার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর। উদ্বোধক ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক একরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে এডি. পিপি এড. মো. দেলোয়ার হোসেন, প্যানেল মেয়র হেলাল উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ এস এম মুছা তসলিম।

মাছরাঙা ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মাসুদ পারভেজের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ আমিনুল ইসলাম, প্রবাসী আবুল মনছুর, ব্যবসায়ী মোজাম্মেল হক বাবুল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা ইয়াসিন আরাফাত চৌধুরী, বিমল চাকমা, মো. ফাহিম, দিদারুল আলম, মো. নিশাত, মো. সেলিম, অনিক দাশ, মো. জিল্লুর রহমান, জিয়াউদ্দিন জুয়েল, মো. মনছুর, আরমান উদ্দীন প্রমুখ। সভায় বক্তাগণ বলেন, এসব মেধাবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে এবং মাদকমুক্ত দেশ গঠন ও চরিত্রবান হওয়ার জন্য আহ্বান জানান। পরে অতিথিবৃন্দ দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.