সীতাকুণ্ডের পাহাড়ে নারী হত্যা মামলায় তিনজন গ্রেফতার

0

কামরুল ইসলাম দুলু::গত বৃহস্পতিবার সীতাকুণ্ডের কুমিরায় পাহাড়ে শারমিন আক্তার নামে মধ্য বয়সী এক নারীকে কুপিয়ে হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো সরওয়ার আলম সেরু(৫৫), জসিম উদ্দিন (৩৫) এবং আবদুল মোতালেব (৪২)। জসিম ও মোতালেব এর বাড়ি কুমিল্লা ও সরওয়ারের বাড়ি কুমিরা কোট পাড়া এলাকায়।

সীতাকুণ্ড মডেল থানার ওসি ইফতেখার হাসান বলেন, গত বুধবার বিকেলে শারমিন আক্তার (৪০) নামের ওই নারী পাহাড়ে কাঠ আনতে গিয়ে আর ফেরেননি।

পরের দিন বৃহস্পতিবার দুপুরে পুলিশ তার ছুরিকাহত লাশ উদ্ধার করে। ওই দিনই নিহত মহিলার মেয়ে বাদি হয়ে সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা করেন। গ্রেপ্তারকৃত তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছে যে বুধবার বিকেলে শারমিন পাহাড়ে লাকড়ি আনতে যাওয়ার আগ থেকেই তারাসহ পাঁচজন সেখানে ছিল। পরে ওই নারীকে তারা ধর্ষণ করে। গণধর্ষণের পর ছুরিকাঘাতে শারমিনকে হত্যা করে লাশ সেখানে ফেলে রাখা হয়।

এঘটনায় আরও দুইজন আসামি পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে সীতাকুণ্ড থানা পুলিশ জানিয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.