সীতাকুণ্ড উপজেলা ক্রিকেট লীগের ফাইনালে বাংলা বয়েজ চ্যাম্পিয়ান 

0
কামরুল ইসলাম দুলু ::সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত কনফিডেন্স সিমেন্ট সীতাকুণ্ড ক্রিকেট লীগের ফাইনাল খেলায় সীতাকুণ্ডের বাংলা বয়েজ ক্লাব চ্যাম্পিয়ান হয়েছে।
১৪ টি টিম নিয়ে মাসব্যাপী এই টুর্ণামেন্টের আজ রবিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।স্থানীয় হাফিজ জুট মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রতিদন্ধিতা করে বাংলা বয়েজ ক্রিকেট ক্লাব বনাম নিও ক্রিকেট একাডেমি। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলা বয়েজ ক্রিকেট ক্লাব ৪৯ ওভার খেলে সব উইকেট হারিয়ে ৩০৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে আল আমিন সর্বোচ্চ ১৩৫ রান করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। জয়ের লক্ষে ৩০৯ রানে খেলতে নেমে নিও ক্রিকেট একাডেমি ২৭ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১১৪ রানে ইনিংস শেষ যায়। সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্হা সাধারণ প্রদীপ ভট্রোচার্যের পরিচালনায় ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে চ্যাম্পিয়ান ও রানারআপ দলের মধ্য ট্রপি বিতরণ করেন সীতাকুণ্ড উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন।
অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান,কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজার মিরাজুর রহমান,বাংলাদেশ ইনষ্টিটিউট অফ ম্যানেজমেন্ট (বিআইএম) এর ডেপুটি ডাইরেক্টর ইঞ্জিনিয়ার তারিকুল ইসলাম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সেকান্দর হোসাইন,৮ নং ইউপি চেয়ারম্যান মনির আহমেদ,৬ নং বাশঁবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত জাহাঙ্গীর,হাফিজ জুট মিলস লিমিটেড এর উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহাজাহান, সিবিএ সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী,সিজেকেএস  কাউন্সিলর ও ক্রিকেট লীগ পরিচালনা কমিটির আহবায়ক মাহবুবুর আলমপ্রমূখ।
উপস্হিত বক্তারা বলেন, খেলাধুলা মানুষের মনকে বিকশিত করে, মদ,জুয়াসহ সব ধরণের অপরাধ কর্মকান্ড থেকে যুব ও ছাত্র সমাজকে দুরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। সুস্হ্য জীবন-যাপনেও খেলাধুলা বড় ভুমিকা পালন করে থাকে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ থাকলে কোন অপরাধ কাজে মিশার সুযোগ থাকবে না।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.