মেয়র বরখাস্তের সিদ্ধান্তে রাজনীতির যোগসূত্র নেই: কাদের

0

সিটিনিউজ ডেস্ক::সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন এবং হবিগঞ্জ পৌরসভার মেয়রকে বরখাস্তের সিদ্ধান্তটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিষয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এর সঙ্গে রাজনীতির কোনো যোগসূত্রতা নেই। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়টি জানেন না বলেও দাবি করেন তিনি।

সোমবার দুপুরে রাজধানীর ডেমরায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মাতুয়াইল নিউটাউন কোনাপাড়া এলাকায় সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে প্রায় আট কিলোমিটার আর.সি.সি সড়ক উদ্বোধন করেন। এ সময় ডেমরা আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মো. হাবিবুর রহমান মোল্লাসহ ঢাকা সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দীর্ঘ আইনি লড়াইয়ে পদ ফিরে পাওয়ার পর রবিবার বিএনপিপন্থী তিন মেয়রকে আবার বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। তিন মেয়রের বিরুদ্ধেই মামলা বিচারাধীন থাকায় এই তিন মেয়রকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

পরে মন্ত্রী সামসুল হক স্কুল অ্যান্ড কলেজে যান। সেখানে তিনি একটি অনুষ্ঠানে যোগ দেন।

নতুন সড়ক প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্ষাকালে তোমাদের আসা-যাওয়ায় অনেক কষ্ট হতো। আমি নিজে দেখেছি রাস্তার উপর হাঁটু পানি। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম রাস্তা ঠিক করে দেবো। আমি তোমাদের দেয়া প্রতিশ্রুতি রেখেছি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, তোমরা সবাই এখন ভালোভাবে যাতায়াত করতে পারবে।  এ সময় মন্ত্রী শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশোনা করার পরামর্শ দেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.