নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ::চন্দনাইশ উপজেলা আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের পিতা, হারলা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আবদুল ওয়ারেছের দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) বাদে আসর হযরত শাহ আমিন উল্লাহ (রহ:) জামে মসজিদ মাঠে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নামাজে জানাযায় দক্ষিণ জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দিন আহমদ, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুর রহমান, দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি যথাক্রমে মোতাহেরুল ইসলাম, চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ মেম্বার আবু আহমদ জুনু, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. কাসেম, সাবেক মেয়র আয়ুব কুতুবীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ। নামাজে জানাযায় ইমামতি করেন গারাঙ্গীয়া বড় হুজুরের নাতী আলহাজ্ব মাওলানা ইউসুফ বিন নূরী।
উল্লেখ্য, মঙ্গলবার (৪ এপ্রিল) রাত ৯ টায় বার্ধক্যজনিত কারণে নিজ গ্রামের বাড়ী হারলা সওদাগর বাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে যান।
শোক: মরহুমের মৃত্যুতে সাবেক সংসদ সদস্য ও এলডিপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, সাবেক সংসদ সদস্য বিজিসি ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আফছার উদ্দিন আহমদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু আহমদ জুনু, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি আলহাজ্ব এ এম মাহবুব চৌধুরী, ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. কাসেম, পৌর আ’লীগের আহবায়ক কাইছার উদ্দিন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম চৌধুরী, উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব আকতার আলম, পৌর এলডিপির সভাপতি এম আইনুল কবির, সাধারণ সম্পাদক মো. আকতার উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক তৌহিদুল আলম, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে এ এস এম মুছা তসলিম, মুরিদুল আলম, উপজেলা কৃষকলীগের সভাপতি মাষ্টার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক নবাব আলী, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মাহমুদুল হক বাবুল, সাধারণ সম্পাদক আফতাব মাহমুদ শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সেলিম হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোজাহেরুল কাদের, সাংবাদিক মো. শাহাদাত হোসেন গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
