নির্বাচন সুষ্ঠু হবে, গুজবে কান দেবেন না

0

বাঁশখালী প্রতিনিধি::চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন বলেন বাঁশখালীর নির্বাচন শতভাগ সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। কোন ধরনের অস্ত্রবাজী চলবে না। নির্বাচনী যে আইন রয়েছে সে আইন অনুসারে নির্বাচন হবে। কোন ধরনের বৈধ অবৈধ অস্ত্র ব্যবহার করা যাবে না। ৫ স্তরের নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। তার জন্য সকল প্রার্থী এবং জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

রোববার (৯ এপ্রিল) বাঁশখালীতে  ১৬ই এপ্রিল অনুষ্ঠিতব্য ১৪ ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা সভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম পুলিশ সুপার নূরে আলম মিনা বলেন বাঁশখালীর যে কুখ্যাতি রয়েছে তা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সুখ্যাতিতে ফিরিয়ে আনতে চাই। কোন গুজবে কান দেবেন না। প্রতিটি কেন্দ্রে প্রচুর সংখ্যক পুলিশ বাহিনী সহ নিরাপত্তা বাহিনী থাকবে। যারা অবৈধভাবে ভোট কারচুপি করার চেষ্টা করবে তাদেরকে জাজরা করে দেওয়া হবে। কোন ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। নির্বাচনের দিন আইন শৃঙ্খলা বাহিনীই নিয়ন্ত্রণ করবে নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভাবে সম্পাদনের জন্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোঃ চাহেল তস্তরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম পুলিশ সুপার নূরে আলম মিনা জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোঃ মুনীর হোসাইন খান, এএসপি মফিজ উদ্দিন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন।

অনুষ্ঠানে চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন পুকুরিয়ার চেয়ারম্যান মোঃ আকতার হোসেন, বৈলছড়ীর চেয়ারম্যান মোঃ ইব্রাহিম খলিল, কাথারিয়ার চেয়ারম্যান জয়নাল আবেদীন চৌধুরী, চেয়ারম্যান প্রার্থী বখতেয়ার উদ্দিন চৌধুরী করিম, জসীম উদ্দিন চৌধুরী, সোলতানুল গণি চৌধুরী লেদু মিয়া, মোঃ আকতার ফারুক, শামিমা জন্নাত, নুরতাজ বেগম, ওসমান গণি, আজম খান প্রমুখ।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিনিয়র নির্বাচন অফিসার মোঃ মুনীর হোসাইন খান বলেন যারা অবৈধভাবে ক্ষমতা ব্যবহার দূরে থাক নির্বাচনী নিয়মনীতির বাহিরে কেউ অযথা হস্তক্ষেপ করতে চাইলে কঠোর হস্তে দমন করা হবে। সভার নজর এখন বাঁশখালীর দিকে। তাই নির্বাচন কমিশনের প্রত্যাশা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভাবে নির্বাচন উপহার দেওয়া। উল্লেখ্য বাঁশখালীর নির্বাচন নিয়ে নানা ধরনের গুজব এবং অবৈধ ক্ষমতা ব্যবহারের যে রব উঠেছে তা থেকে বিরত থাকার জন্য বক্তারা প্রার্থী এবং সমর্থকদের প্রতি আহ্বান জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.