পহেলা বৈশাখে মুখোশ পরা যাবে না

0

নিজস্ব প্রতিনিধি :  বাংলা নববর্ষ পহেলা বৈশাখে ভয়ানক মুখোশ পরা যাবে না ও বিকেল পাঁচটার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। এসব বিষয়ে সতর্কতা জারি করেছে মন্ত্রণালয় বলেন, পুলিশ সুপার নুরে আলম মিনা বলেন ।

রোববার(৯ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ বিষয়ে বক্তব্য দেন, পুলিশ সুপার ।

সভায় জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন সভাপতিত্ব করেন।

পুলিশ সুপার নুরে আলম মিনা বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে আমাদের কাছে নির্দেশনা এসেছে। বিকেল পাঁচটার পর কোনো অনুষ্ঠান করা যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে মঙ্গল শোভাযাত্রার করা যাবে না এমন কিছু বলা হয়নি। পাশাপাশি আপত্তিকর কোনো মুখোশ পরে অনুষ্ঠানে যোগ দেওয়া যাবে না। কিছু মুখোশ তো এমন যা কারো মুখে পরা দেখলে যে কেউ হার্ট অ্যাটাক করতে পারে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন সরকারি নিষেধাজ্ঞা মানতে জেলা ও উপজেলা পর্যায়ে বিকেল পাঁচটার মধ্যেই পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষ করতে উপস্থিত জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্ষদের কর্মকর্তাদের আহ্বান জানান।

নির্দিষ্ট সময়ের পর অনুষ্ঠান করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, পৌরসভা মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা ,শিক্ষা কর্মকর্তা সহ বিভিন্ন প্রশাসনের পর্ষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.