ঐশীর বক্তব্য শুনলেন হাইকোর্ট

0
সিটিনিউজ ডেস্ক::আদালতের নির্দেশে হাইকোর্টে হাজির করা হয়েছিল পুলিশ দম্পতি মাহফুজুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া তাদের মেয়ে ঐশী রহমানকে। সোমবার সকাল ১০টায় গাজিপুরের কাশিমপুর কারাগার থেকে তাকে হাইকোর্টে হাজির করা হয়।
এরপর বিচারপতি জাঙ্গাহীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের ডিভিশন বেঞ্চ খাসকামরায় ঐশীর জবানবন্দি নেন। এ সময় ঐশীর পক্ষে সুদ্বীপ চ্যাটার্জি ও রাষ্ট্রপক্ষে সহকারী এটর্নি জেনারেল আতিকুল হক সেলিম উপস্থিত ছিলেন।
আদালত বলেন, ন্যায়বিচারের স্বার্থে ঐশীর মানসিক অবস্থা পর্যবেক্ষণ করার জন্যে তার এই বক্তব্য শোনা হলো। ১৫ মিনিটের বক্তব্য প্রদান শেষে ঐশীকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।
৩ এপ্রিল হাইকোর্ট ঐশীকে আদালতে হাজির করতে কাশিমপুর কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। ওই নির্দেশের পরই তাকে আজ আদালতে হাজির করা হয়।
 ২০১৩ সালের ১৬ আগস্ট মালিবাগের বাসা থেকে পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। পরদিন ঐশী পল্টন থানায় আত্মসমর্পণ করেন। পরে পুলিশ দম্পতি ঐশীকে মৃত্যুদণ্ড দিয়েছিল ঢাকার একটি আদালত। ওই মামলার ডেথ রেফারেন্স ও ঐশীর আপিলের উপর এখন শুনানি চলছে।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.