সীতাকুণ্ড প্রতিনিধি::সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন উদ্যেগে বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে সংগঠনের সহ সভাপতি কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় এক আলোচনা আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাসেম মোঃ ওয়াহেদী। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে- ‘ক্রান্তিকালে সমালোচকের দৃষ্টি : শান্তিপূর্ণ, ন্যায়নিষ্ঠ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা’ (ক্রিটিক্যাল মাইন্ডস ফর ক্রিটিক্যাল টাইমস : মিডিয়া’স রোল ইন এডভান্সিং পিসফুল, জাস্ট এন্ড ইনক্লুসিভ সোসাইটিস্)।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সীতাকুণ্ড বাজার কমিটির সভাপতি মো. নাসির উদ্দিন ভুইয়া, মুক্তিযোদ্ধা আবু বক্কর, সাংবাদিক জহিরুল ইসলাম,অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাহী সদস্য মো. নাছির উদ্দিন অনিক, লিটন কুমার চৌধুরী, ইব্রাহিম খলিল,মীর মামুন, নাছির উদ্দিন শিবলূ প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর পুলিশি সহিংসতা, সাংবাদিক নির্যাতনকারীদের কোনো শাস্তি না হওয়া, সাগর-রুনি হত্যাকারীদের গ্রেফতার না করায় বাংলাদেশের সাংবাদিকরা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিনযাপন করছে। অন্যদিকে মফস্বল সাংবাদিকরা আর্থিকভাবে পত্রিকা বা মিডিয়ার মালিকদের কাছে অবহেলিত। অনেক ঝুকি নিয়ে তাদের কাজ করতে হয়। পান থেকে চুন খসলে তাদেরকে পত্রিকা বা মিডিয়া থেকে বাদ পড়তে হয়। সভায় প্রকারভেদে মফস্বল সাংবাদিক ও স্টাফ রিপোটারদের যে বৈষম্য তা দূর করার জন্য মালিক পক্ষদ্বয়কে সদয় হওয়ার আহবান জানানো হয়।
এ বিভাগের আরও খবর
