আন্তর্জাতিক ডেস্ক::উত্তর কোরিয়া টোকিওর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, কোরীয় উপদ্বীপে পরমাণু যুদ্ধ শুরু হলে তেজস্ক্রিয়তায় প্রথমেই ঝলসে যাবে জাপান। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম দৈনিক রোডং সিনমুন এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
খবরে বলা হয়, জাপানে মার্কিন কয়েকটি ঘাঁটি রয়েছে এবং কোরীয় উপদ্বীপে পরমাণু যুদ্ধ শুরু হলে অন্য যে কোনো দেশের আগে তেজস্ক্রিয়তায় প্রথমেই যে দেশ ঝলসে যাবে সেটি হলো জাপান।
এতে আরো বলা হয়েছে, নিজ স্বার্থ সম্পর্কে যদি সত্যিই যদি সচেতন হয় তবে শান্তিপূর্ণভাবে উত্তেজনা নিরসনের চেষ্টা জাপানের করা উচিত। এছাড়া, জাপানকে অতীতের পরমাণু বোমা হামলার অভিজ্ঞতার কথাও এতে স্মরণ করিয়ে দেয়া হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, পরমাণু বোমার অভিজ্ঞতা বিশ্বে একমাত্র জাপানেরই আছে। পরমাণু বোমার অভিজ্ঞতার কতটা ভয়াবহ তা অন্যের চেয়ে জাপান বেশ ভাল করেই জানে বলে দৈনিকটি উল্লেখ করেছে।
