মিরসরাইয়ের এক যুবক দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত

0

মিরসরাই প্রতিনিধি::দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের এক যুবক নিহত হয়েছে। তার নাম আলী আজগর (২৯)। সে উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম খৈয়াছড়া গ্রামের জহির উদ্দিন ভূঁইয়া বাড়ীর মৃত আবু তাহেরের পুত্র। সে ৪ ভাই ও ১ বোনের মধ্যে চতুর্থ। দুবাইতে সে এসি’র কাজ করতো। গত শুক্রবার (১২ মে) দুপুরে দুবাইয়ের মোসাপ্পা এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতের খালাতো ভাই আব্দুল কাইয়ুম মিঠুন জানান, শুক্রবার প্রাইভেটকারযোগে প্রতিদিনের ন্যায় কাজে যাওয়ার সময় দুবাইয়ের মোসাপ্পা এলাকায় তিনি দুর্ঘটনার কবলে পড়ে নিহত হন। আগামী পবিত্র ঈদুল ফিতরের পরপর দেশে ফেরার কথা ছিল এবং বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার জন্যও পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছিল। তার লাশ আগামী বুধবার দেশে আনার কথা রয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.