বাংলাদেশের যে কোনো প্রতিকূল অবস্থায় পাশে থাকবে ভারত: শ্রিংলা

0

নিজস্ব প্রতিবেদক::বন্ধু ও বাংলাদেশের প্রতিবেশী দেশ হিসেবে ভারত বাংলাদেশের মানুষকে যে কোনো প্রতিকূল অবস্থা মোকাবেলা করতে পাশে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

বৃহস্পতিবার (০১ জুন) সকাল সাড়ে নয়টায় চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর জেটিতে ঘুর্ণিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্তদের জন্য ভারত থেকে আনা ত্রান হস্তান্তরকালে শ্রিংলা উপরোক্ত মন্তব্য করেন।

সকাল সাড়ে সাতটার দিকে বন্দরে ভিরে এই ইন্ডিয়ান নেভি শিপ (আইএনএস) সুমিত্রা নামে জাহাজটি। চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী আনুষ্ঠানিকভাবে ভারতীয় ত্রাণসামগ্রী গ্রহণ করেন।

এ সময় চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার, বিএনএস ঈশা খার কমান্ডিং অফিসার কমডোর মুসা, আইএনএস সুমিত্রা জাহাজের কমান্ডিং অফিসার এসপি শ্রিশান, বন্দরের সদস্য (প্রকৌশল) ক্যাপটেন জুলফিকার আজিজ, পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল আবদুল গাফফার, পরিচালক (পরিবহন) গোলা ছরওয়ার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুকুর রহমান সিকদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট শঙ্কর কুমার বিশ্বাসসহ নৌবাহিনী, বন্দর কর্তৃপক্ষ, জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী এসময় উপস্থিত সাংবাদিকদের বলেন, শীঘ্রই ক্ষতিগ্রস্ত এলাকায় পৌছানো হবে বলে জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.