স্পোর্টস ডেস্ক::আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও স্বাগতিক ইংল্যান্ড। এই ম্যাচটিতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা। সুতরাং, প্রথমে ব্যাট করতে নামবে টাইগাররা। লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়।
বাংলাদেশের বোলিং লাইন আপে আজ তিন পেসার রয়েছেন। তারা হলেন মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। স্পেশাল কোনও স্পিনার নেই।
মেহেদী হাসান মিরাজ বা সানজামুলের কাউকেই একাদশে রাখা হয়নি। একাদশে আজ ব্যাটসম্যানদের সংখ্যা বাড়ানো হয়েছে। একাদশে আছেন ইমরুল কায়েস।
