সিটিনিউজ ডেস্ক::জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পুনঃতদন্ত চেয়ে করা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদন পর্যবেক্ষণসহকারে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোটের আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ রবিবার এ আদেশ দেন।
এর আগে হাইকোর্ট খালেদা জিয়ার আবেদন খারিজ করে দিয়েছিল।হাইকোর্টের ওই খারিজ আবেদনের বিরুদ্ধে লিভ টু আপিল করেন খালেদা জিয়া। আবেদনের পক্ষে আইনজীবী খুরশিদ আলম শুনানি করেন।
দুদকের কুশলী বলেন, পর্যবেক্ষণসহকারে আপিল বিভাগ পুনঃতদন্তের আবেদন খারিজ করে দিয়েছে।তবে পর্যবেক্ষণে কি বলা হয়েছে তা আদেশের কপি পেলে জানা জাবে।
এ বিভাগের আরও খবর
