সীতাকুণ্ডে উল্লাস করে পিটিয়ে মারা হলো অজগর 

0
সীতাকুণ্ড প্রতিনিধি::সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের হাছনাবাদ গ্রামে অসচেতন শিশু কিশোরদের হাতে মারা পড়েছে বন্য প্রাণী অজগর।
খাবারের সন্ধানে লোকালয়ে নেমে আসা প্রায় ৭ ফুট  দৈর্ঘ্যের অজগর সাপটিকে পিটিয়ে হত্যা করে মৃত অজগর নিয়ে গ্রামের অলিগলিতে আনন্দ করতে দেখা গেছে কিশোরদের।
স্থানীয়রা জানান, আজ বুধবার দুপুরে হাসনাবাদ গ্রামের খাল দিয়ে পাহাড়ী ঢলে নেমে আসে বিশাল অজগরটি। স্থানীয়রা জানায়, এটি গ্রামের একজনের বাড়ীতে ঢুকে পড়ে। বাড়ির লোকজন তা দেখে সোর চিৎকার করতে থাকলে শত শত মানুষ ভীড় করে। এ সময় অজগরটির উপর লাটিসোটা নিয়ে হামলে পড়ে কিশোররা। তারা পিটিয়ে মেরে ফেলে অজগরটিকে। এলাকার রাজু-সুমন-রুবেলসহ বেশ কয়েকজন মরা অজগরটি নিয়ে উল্লাস করতে থাকে।
এ ব্যাপারে জানতে চাইলে সীতাকুণ্ডের বন বিভাগের কর্মকর্তা আব্দুল মজিদ জানান, এ ঘটনা আমার জানা নেই। যদি অজগর মেরে ফেলা হয়। তাহলে সত্যি এটি দুঃখজনক ঘটনা। তিনি জানান, সম্প্রতি সময়ে লোকালয়ে বন্য প্রাণী নেমে আসার ঘটনা বেড়েছে। বন জঙ্গল উজাড় করে ফেলার কারণে এদের খাবারের ক্ষেত্র নষ্ট হচ্ছে। খাবার না পেয়ে তারা লোকালয়ে চলে আসছে।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.