কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড::সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে ঈদের আগের দিন রাতে (চাদঁরাতে) দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পথে দুর্বৃত্তদের হাতে খুন হওয়া ব্যবসায়ী শহিদউল্লাহ খুনিদের চিনে ফেলায় তাকে হত্যা করা হয় বলে গ্রেফতারকৃত এক আসামী আদালতে স্বীকারোক্তি দিয়েছে।
জানা যায়, ঈদের আগের (চাঁদরাত) দিবাগত গভীর রাতে বাড়বকুন্ড বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শহীদ উল্ল্যা সওদাগর হত্যাকারীদের মধ্যে সাজ্জাদ হোসেনকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ নাদিম মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়েনবাঁশবাড়ীয়া ইউনিয়নস্থ বোয়ালিয়াকূল এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পরে তাকে চট্টগ্রাম আদালতের জ্যেষ্ঠ বিচারক টিকলু কুমার এর আদালতে হাজির করা হলে সাজ্জাদসহ মোট ৮ জনে মিলে ব্যবসায়ী শহিদউল্লাহকে হত্যা করে এবং তার কাছ থেকে ৮২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে বিচারকের কাছে স্বীকার করে জবানবন্দি দেয়।
এ ব্যাপারে থানার ওসি (তদন্ত) মোঃ মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাজ্জাদ হোসেন জড়িত থাকার বিষয়ে তার নাম উঠে আসে বিধায় তার উপর নজরদারী রাখার পর তাকে দিবাগত গভীর রাতে আটক করা হয় এবং তার কাছ থেকে ১০ টাকা উদ্ধার করা হয়।
পরে সে আদালতে হাকিমের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে বলেন, তারা একেক জনে ১০ হাজার টাকা করে পায়। উল্লেখ্য গত ২৫ জুন (চাঁদরাত) রাত ২ টার দিকে বাড়বকুণ্ড বাজারের ব্যবসায়ী শহিদউল্লাহ দোকান থেকে বাড়ী যাওয়ার পথে বাড়ীর ৫০ গজ দূরে ছিনতাইকারীরা তাকে গলা কেটে হত্যা করে।
এ বিভাগের আরও খবর
