উল্টো পথে আসা ট্রাকের চাপায় স্কুল ছাত্র নিহত: সড়ক অবরোধ

0

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড : সীতাকুণ্ডের বাশঁবাড়িয়া স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় মোহাম্মদ জুনায়েদ (১৪) নামের ৭ম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ শনিবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার বাশঁবাড়ীয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বাশঁবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র জুনায়েদ পরীক্ষা দিয়ে বাড়ী ফেরার পথে উল্টো পথে আসা বিএসআরএম স্টীলের ট্রাক তাকে চাপা দিলে দূর্ঘটনাস্হলে তার মৃত্যু হয়।

এসময় উত্তেজিত ছাত্র-ছাত্রীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ সৃষ্টি করলে প্রায় ২০ মিনিটের মতো যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে কুমিরা পুলিশ ঘটনাস্হলে আসলে পরিস্হিতি স্বাভাবিক হয়।

নিহত জুনায়েদ মগপুকুর পাড়স্হ হারাধন পাড়া গ্রামের বদিউল আলমের পুত্র। বাশঁবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইছাক দূর্ঘটনার কথা স্বীকার করে বলেন, আমার স্কুলের ৭ ম শ্রেণীর ছাত্র জুনায়েদ পরীক্ষা শেষ বাড়ি ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে সড়ক দূর্ঘটনায় নিহত হয়। বার আউলিয়া হাইওয়ে থানার ওসি দূর্ঘটনার কথা স্বীকার করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.