ভ্রাম্যমান গ্যাস বিক্রির অপরাধে জরিমানা : আটক কাভার্ড

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ : চন্দনাইশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবারক হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভ্রাম্যমান গ্যাস বিক্রি করার অপরাধে ২ জনকে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা করে। সে সাথে গ্যাসভর্তি কাভার্ড ভ্যানটি আটক করে।

শনিবার (৮ জুলাই) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবারক হোসেন এক বিশেষ অভিযান পরিচালনা করে দোহাজারী ফুলতলা এলাকা থেকে কাভার্ড ভ্যানভর্তি ভ্রাম্যমান গ্যাস বিক্রির সময় কাভার্ড ভ্যান (চট্ট-মেট্রো-ট-১১-৫৪৫৩) গাড়ীটি আটক করে।

পরবর্তীতে শর্ত সাপেক্ষে মুচলেখা নিয়ে গাড়ীটি জিম্মায় দেয়া হলেও গাড়ীতে থাকা শ্রমিক জনার কেঁওচিয়ার সিরাজুল হকের ছেলে হামিদুল হক (২২), ধর্মপুরের গোলাম নবীর ছেলে মো. মোকতার আহমদ (৩৮) কে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবারক হোসেন বলেছেন, মো. ইসমাইলসহ ৭/৮ জন স্বত্বাধিকারী রয়েছে বলে তিনি জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.