আনোয়ারা প্রতিনিধি:: আনোয়ারায় ভ্রাম্যমান আদালতের অভিযানে হোটেলসহ চার প্রতিষ্ঠান থেকে ১২ হাজার টাকা আদায় করা হয়েছে। সোমবার বিকেলে এ অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্র জানায়,সোমবার বিকেল ৪টার সময় উপজেলার বন্দর কমিউনিটি সেন্টারের কস্তুরী হোটেল,জামান হোটেল,স্বাদ ও মালাই নামের চার প্রতিষ্ঠানে অভিযান চালান আনোয়ারার ইউএনও গৌতম বাড়ৈ। ওই সময় এসব দোকান থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ ব্যাপারে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ বলেন,দোকানে মূল্য তালিকা না টাঙানোর পাশাপাশি ভেজালের দায়ে ভোক্তা অধিকার আইনে এসব দন্ড দেওয়া হয়েছে।
